শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টিউবওয়েলে পানি না ওঠায় অসহনীয় দুর্ভোগ

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিষনে যতোই দিন গড়াচ্ছে, ততোই যেন নিচে চলে যাচ্ছে পানির স্তর। অকেজো হওয়ার উপক্রম হয়েছে ইউনিয়নের কয়েক হাজার টিউবওয়েল (নলকূপ)। সেই সাথে বিপাকে পড়েছে ইরি বোরো ধান চাষীরা। এ এলাকার টিউবওয়েল ও গভীর নলকুপ গুলোতেও পর্যাপ্ত পানি না ওঠায় চরম দূর্ভোগের শিকার হয়েছেন ইউনিয়নের কমপক্ষে ৫ হাজারেরও বেশি পরিবার। প্রচণ্ড খরতাপ, ভ্যাপসা গরম ও পানি সংকটে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ। শনিবার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

ইউনিয়নের জয়নগর, ধানদিয়া, নিলকন্ঠপুর, কৃপারামপূর, খোর্দ্দবাটারা, মানিকনগর, রামকৃষ্ণপুর, ক্ষেত্রপাড়া, গাজনা, ওফাপুর, বসন্তপুর গ্রাম ঘুরে দেখা গেছে, টিউবয়েলে পানি না ওঠার কারণে মহা বিপাকে পড়েছে এলাকাবাসি। পুকুরেও তেমন পানি না থাকায় কোন রকমে চলছে হাজারও মানুষের দৈনন্দিন কার্যক্রম।

স্থানীয়রা প্রায় প্রতিদিনই নলকূপ থেকে পানি ওঠানোর জন্য নতুন করে মাটি খোড়াসহ নানা কৌশল অবলম্বন করছে,তবুও এর কোন সুফল পাচ্ছেনা। তবে নলকুপের সাথে মটর থাকার সুবাদে সামান্য কিছু পানি উঠলেও হাজারেরও বেশি টিউবয়েল অকেজো হয়ে পড়েছে। যে কারণে ক্রমান্বয়ে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে এলাকায়।অনেকে মিনারেল অয়াটার কিনে আহারের পানির চাহিদা মেটাচ্ছেন।কিন্তু দৈন্দিন পানির যে চাহিদা যেমন গোসলের জন্য পানি, গরুর গোয়াল ধোয়া,গরুর খাবার পানি,রান্নার পানি,থালা বাসন ধোয়ার পানির প্রয়োজন মেটাতে হিমসিম খেতে হচ্ছে এই এলাকার মানুষের।তাই এলাকার মানুষ এখন বৃষ্টির অপেক্ষের প্রহর গুনছেন।এক ফসলা বৃষ্টি এই এলাকার মানুষের পানির প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হবে বলে মনে করছেন এলাকাবাসী।

৮নং জয়নগর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী খাঁ জানিয়েছেন পানির অপর নাম জীবন,আর জীবন বাঁচাতে পানির চাহিদা মেটাতে তাই নানা পন্থা অবলম্বন করতে হচ্ছে এলাকাবাসীর।প্রায় অধিকাংশ বাড়ির টিউবয়েলে পানি উঠছে না,বাধ্যহয়ে প্রতিবেশির যে বাড়ির টিউবয়েলে পানি উঠছে সেখানে যেতে হচ্ছে তাদের,সব মিলিয়ে চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে এই এলাকার মানুষের।

এই বিষয়ে জয়নগর ইউনিয়ন পরিষদেরর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়দেব সাহার কাছে জিঞ্জাসা করে জানা গেছে,প্রায় প্রতিটি এলাকার টিউবয়েলে পানি উঠছে না। অতি কষ্টে বাড়ির গৃহিণীরা সহ অন্য সদস্যরা পানির চাহিদা মেটাচ্ছে।প্রচন্ড তাপদাহের কারণে পানির লেয়ার নিচে নেমে যাওয়ার কারনে টিউবয়েল গুলো অকেজো হতে বসেছে।তবে সত্তর বৃষ্টি না হলে সমস্যা প্রকোট আকার ধারণ করবে বলে তিনি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ