রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুপুরের খাবার খেয়ে মাদ্রাসার সতেরো শিক্ষার্থী অসুস্থ

সাতক্ষীরার কলারোয়ায় দুপুরের খাবার খেয়ে মাদ্রাসার সতেরো জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার কলারোয়া পৌরসভার কলাগাছি মোড়ে অবস্থিত মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়াহ মহিলা মাদ্রাসায় এঘটনা ঘটে।

শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিক্ষার্থীদের ভাতের সঙ্গে মাছের তরকারী দেওয়া হয়। খাবার খেয়ে শিক্ষার্থীরা প্রথমে পেটে ব্যথা অনুভব করে। পরে বমি শুরু করে এবং পাতলা পায়খানা শুরু করে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম বলেন, খাবার খাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার লক্ষ্মণ একই রকম। তদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা ব্যক্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল অহিদুজ্জামান বলেন, আবাসিক এই মহিলা মাদ্রাসায় প্রতিদিনের মতো শিক্ষার্থীদের ভাত ও মাছ দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, আকাশের পানি পাত্রে ধরে রাখা ছিল। সেই পানিতে একটা নতুন কাপড় পড়েছিল। সেই কাপড়ে কোন বিষক্ত পদার্থ থাকার কারনে এ রকম সমস্যা হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন এই খাবার শিক্ষক শিক্ষার্থীসহ ৭০ জন খেয়েছিলেন। কিন্তু ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বাকী সকলেই সুস্থ আছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব