বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পরকিয়ায় গৃহবধূ অপহরণ ।। অপহৃতা উদ্ধার, যুবক আটক

কলারোয়ায় গৃহবধুকে অপহরণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক আফ্রিদি হোসেন (২৩) বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শহিদুল ইসলাম শহিদের ছেলে।

জানা গেছে, কলারোয়া উপজেলার এক ব্যবসায়ীর স্ত্রী (২২) গত ২৬ জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে অপহৃত হয়। এঘটনায় ব্যবসীয় বাদী হয়ে গত ২ এপ্রিল কলারোয়া থানায় অপহরণ মামলা নং-৩(৪)২১ দায়ের করেন। এরপর দিন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শহিদুল ইসলাম শহিদের বাড়ী থেকে অপহৃত গৃহবধূকে উদ্ধার করেন। সেসময় এজাহারভুক্ত আসামি আফ্রিদি হোসেন কে আটক করা হয়।

থানায় দেয়া এজাহার সূত্রে জানা গেছে, কলারোয়ার ওই ব্যবসায়ীর সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক যশোর জেলার শার্শা থানার ওই কন্যার বিবাহ হয়। বিবাহের পরে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে তার বয়স ৪ বছর। এরমধ্যে গত ৭/৮ মাস ধরে আসামি আফ্রিদি হোসেনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে তার স্ত্রীর পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে প্রায় সময় ফোনে তার স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। গত ২৬ জানুয়ারী সকালে গৃহবধূর স্বামী তার শিশু ছেলেকে নিয়ে স্কুলে যায়। এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে প্রতারক আফ্রিদি তার (ব্যবসায়ী) কলারোয়ার বাড়ীতে এসে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যায়। এরপর থেকে সে বিভিন্ন স্থানে খোঁজ খবর করে না পেয়ে অবশেষে থানায় আশ্রয় গ্রহন করেন।

থানা পুলিশ এ ধরণের একটি অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধারসহ অপহরণকারী আটক করতে সক্ষম হয়।

এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খারুল কবীর জানান, শনিবার (৩ এপ্রিল) সকালে আটককৃত যুবককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা