শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের প্রয়াত সাধাঃ সম্পাদক প্রান্ত’র ৪র্থ মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের প্রয়াত সাধারন সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত’র ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৭ আগষ্ট) বিকালে পৌর সদরের বাজারস্থ সংঘের অস্থায়ী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি।

প্রয়াত শাহারিয়ার প্রান্ত’র সংঘের দায়িত্ব পালনকালে বিভিন্ন স্মরণীয় মুহুর্ত ও কর্মকান্ডের কথা তুলে ধরে বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা প্রধান শিক্ষক ও সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা সমাজ সেবক এনায়েত খান টুন্টু, উপদেষ্টা মুন্তাছির আহমেদ গালিব, আমন্ত্রিত অতিথি সামাজিক সংগঠন সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, দপ্তর সম্পাদক সুজন হোসেন, সাংবাদিক ফারুক হোসেন রাজসহ সংঘের সকল ইউনিয়ন কমিটির সভাপতি- সাধারন সম্পাদক সহ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান তৌহিদ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের উপদেষ্ঠা প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।

সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসি আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসি শরিফুল ইসলাম বিকু মল্লিক সহ সংঘের প্রবাসি হিতাকাঙ্খীরা প্রয়াত সংগঠক প্রান্ত’র আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, প্রিমিয়ার ছাত্র সংঘের সাবেক সাধারন সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত ২০১৮ সালের ২৬ আগষ্ট অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক