শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভূয়া সেনা সদস্য আটক, সেনাবাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ার দমদম বাজার থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দানকারী দানকারী এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তার নাম আব্দুর রহমান (২৬)।

আটক আব্দুর রহমান সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।

আটকের সময় তার কাছ থেকে সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড, সেনাবাহিনীর একটি ফুল শার্ট ও একটি ফুল প্যান্ট, আব্দুর রহমান নামীয় একটি নেইম প্লেট, ফরমেশন সাইন একটি, বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট একটি, সোল্ডারব্যাচ দুই জোড়া যাহাতে ইংরেজীতে ARTILERY লেখা আছে, বাংলাদেশ সেনাবাহিনীর মূল্যেবোধ ও চেতনাকার্ড একটিটি, বাংলাদেশ সেনাবাহিনীর পোষাক পরিহিত ধৃত আসামীর পাসপোর্ট সাইজের ছবি তিন কপি, পুরাতন সোল্ডার ব্যাগ একটি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা জানান, আব্দুর রহমান সেনাবাহিনীর সদস্যের পরিচয় নিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দলটি রাত ৮টার দিকে তাকে আটক করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে প্রাপ্ত আইডি কার্ডটি ভুয়া। এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে বিভিন্ন নারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করতো বলে সে স্বীকার করেছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ