বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কয়েকজনকে আর্থিক জরিমানা

মহামারি করোনা সংক্রমণ’র প্রার্দুভাব রোধে কঠোর লকডাউনে কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে অর্থিক জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার (১৮ এপ্রিল) বেলা ১টার দিকে সরসকাটি বাজারের বিভিন্ন স্থানে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও আইন অমান্য করায় এক কাপড় ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ কয়েকজনকে আর্থিক দন্ডে দন্ডিত করেছেন।

এ সময় জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। আদালতে আইনগত সহায়তা করেন বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন এই বার্তাকে সামনে রেখে, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত