বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রাতে হালকা ঠান্ডায় জানান দিচ্ছে, শীতের আগমনি বার্তা

কলারোয়াঃ আবহাওয়ার পরিবর্তনে সাতক্ষীরাঞ্চলের কলারোয়ায় দিনে গরম, রাতে হালকা ঠান্ডা জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। প্রতিদিন গভীর
রাত থেকে ভোর পর্যন্ত হালকা ঠান্ডা ঠান্ডা অনুভূত হওয়ায় অনেকে জানান দিচ্ছে শীতের আগমনি বার্তার কথা। গত কিছু দিন ধরে সাতক্ষীরাঞ্চলে এমন আবহাওয়া চলছে। এমন পরিস্থিতিতে ভোরবেলা পড়ছে হালকা শিশিরও।

জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দিনে কোন এক সময় প্রচুর গরম পড়ছে। আর রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে শীত আসন্ন।

অনেকে বলেন, গত কয়েক দিন ধরে ভোরে হাটতে বের হলে দেখা যাচ্ছে ঘাসের উপর এবং ধান গাছে শিশির কণা এবং কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ছে। কিছু দিন আগেও রাতে ফ্যান চালিয়ে ঘুমাতে হয়েছে। কিন্তু এখন রাতে কিছুটা শীত অনুভব করি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন- এখন থেকে রাতের তাপমাত্রা কমবে থাকবে। ফলে এই সময়ের মধ্যে রাতে শীতের অনুভূতি ভালোই বুঝা যাবে। যদিও ঋতুর হিসেবে শীত আসতে এখনও মাস খানেক বাকি। তবে বৈচিত্র্যের কারণে গ্রাম বাংলায় অনেক আগেই শীত নেমে যায়।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম জানান, আবহাওয়ার পরিবর্তনের কারনে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ। ইতোমধ্যে কলারোয়া অঞ্চলে অনেকেই চোখ উঠা, সর্দি, জ্বর ও কাশি রোগে আক্রান্ত হচ্ছে। তিনি আবহাওয়া পরিবর্তন জনিত রোগ থেকে মুক্তি পেতে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা