মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি জাভিদ’র দাফন সম্পন্ন

কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান লাকি (৪৫) মৃত্যুবরণ( ইন্না…রাজেউন) করেছেন। শনিবার(২৭ আগষ্ট) বিকালে কলারোয়া ফুটবল মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার( ২৬ আগষ্ট)
দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজাপ্রাপ্ত আসামী মরহুম জাভিদ রায়হান কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা গ্রামের ছিদ্দিক রায়হানের ছেলে। তিনি ছাত্র জীবনে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন ।

সাতক্ষীরা জেলা কারাগারের প্রধান কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি জাভিদ রায়হানের ৪ বছর সশ্রম কারাদন্ড হয়। ২০২১ সালের ৪ ফেরুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই রায় দেন। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন। গত এক বছর ডায়াবেটিকস সহ নানান রোগে আক্রান্ত থাকার কারনে তাঁকে ২বার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ২৪আগস্ট তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়ায় মরদেহ বাড়িতে নিয়ে এলে শনিবার(২৭ আগষ্ট) বিকালে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অসংখ্য মুসুল্লীদের উপস্থিতিতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয় বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা