কলারোয়ায় ২শ’ গ্রাম গাজাসহ ১১মামলার আসামী স্বপন আটক


সাতক্ষীরার কলারোয়ায় ২শ’ গ্রাম গাজাসহ ১১মামলার
আসামী আহসান হাবিব স্বপন (৩৫) নামে এক যুবক আটক হয়েছে।
সে উপজেলার শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। থানার এসআই হাফিজুর রহমান গোপন
সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (৯ জুলাই) বেলা ২টার দিকে অভিযান চালিয়ে তার বাড়ীর সামনে ইটের সোলিং এর উপর থেকে আটক করে। এসময় তার দেহ তল্লাসী চালিয়ে ১০ হাজার টাকা মূল্যের ২শ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান-আটককৃত আহসান হাবিব স্বপন এর বিরুদ্ধে কলারোয়া থানায় ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি নারী ও
শিশু, ৩টি মানব পাচার, ২টি টাকা পয়সা আত্নসাৎ, ১টি মাদক ও ১টি মারামারির মামলা। এই মামলা গুলো বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন


