মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া‌ পৌর নির্বাচন: বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ কয়েকজন কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে নজিরবিহীন ভোট কারচুপি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, মেয়র পদের ব্যালট পেপার না দেয়া, ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে ভরা ও নৌকা প্রতীকে সিল মারা ব্যালট সরবরাহের অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এছাড়া ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ খান, কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম এবং ২নং কাউন্সিলর প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, আব্দুল হাকিম ও কামরুজ্জামান বাবু ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
অনুরূপ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন আরো কয়েকজন কাউন্সিলর প্রার্থী।

এদের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানা তাদের নিজ কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সাধারণ ভোটারদের ব্যাপক উৎসাহ দেখা যায়। লাইনের পর লাইন পড়ে।

তবে সকাল সাড়ে ১০ টায় বিএনপির প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন অভিযোগ করে বলেন, তিনি ৩ ও ৮ নং কেন্দ্রে প্রবেশ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বাধা দেয়। এমনকি অজ্ঞাতরা তাকে লাঞ্ছিত করেছে।

তিনি ভোট কারচুপির ব্যাপক অভিযোগ তুলে বলেন কোন কেন্দ্রের তার এজেন্টদের প্রবেশ করতে দেয়নি। দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন বলে জানান।

বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী নারগিছ সুলতানা ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বলেন, কোন কেন্দ্রের তার এজেন্ট প্রবেশ করতে পারেনি। ফলে ভোট কারচুপির অভিযোগে ১১টার দিকে তিনিও নিজ বাসভবনে ভোট বর্জনের ঘোষনা দেন বলে জানান।

তবে জেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা নাজমুল কবীর জানান, তার কাছে ভোটে অনিয়মের তেমন কোন গুরুতর অভিযোগ আসেনি বা কোন প্রার্থী তার কাছে লিখিতভাবে জানাইনি।

এদিকে, সকাল ৮টা থেকে কলারোয়া পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হলে ভোটারদের দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

নির্বাচনে পৌর এলাকার ৯টি কেন্দ্রে মোট ভোটার ২১ হাজার ২৮০জন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত