রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাগার থেকে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিলেন ইমরান খান

পাকিস্তানের ক্ষমতার রাজনীতির রঙ্গমঞ্চে নানা খেলা চলছে। সাধারণ নির্বাচনে ইমরান সমর্থিত স্বতন্ত্ররা সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে পারছেন না। পিটিআই সরকারকে ফেলে দেওয়ার আন্দোলনকারীরা সরকার গঠন করতে যাচ্ছেন।

পাকিস্তান মুসলিম লিগ ও পিপিসি নেতাদের ক্ষমতার ভাগাভাগি জেলে বসে দেখছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দলীয় নেতাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি বিশেষ বার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাত করেন পিটিআই নেতা ব্যারিস্টার মোহাম্মদ আলি সাইফ ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন তারা। নেতারা বলেন, ভোট ডাকাতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জোরালো অবস্থান কামনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও জিও নিউজের।

সাইফ বলেন, যুক্তরাষ্ট্রকে একটি বিশেষ বার্তা দিয়েছেন ইমরান খান। তিনি (ইমরান) বলেছেন, পিটিআইর বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র সে বিষয়ে কোনো দায়িত্ব পালন করেনি। যুক্তরাষ্ট্র সর্বদা একনায়ক ও দুর্নীতিবাজদের পৃষ্টপোষকতা দিয়ে আসছে।

ইমরান খান বলেন, অতীতের ভুল শোধরানোর সুযোগ এসেছে ওয়াশিংটনের। পাকিস্তানে যে ভোট কারচুপি হয়েছে সে বিষয়ে এখন দৃষ্টি দিতে পারে যুক্তরাষ্ট্র।

‘পাকিস্তানে স্বচ্ছ নির্বাচনের জন্য সুর উঁচু করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। ‘

আসাদ কায়সার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট কারচুরি নিয়ে যুক্তরাষ্ট্রের নীরব অবস্থানে পিটিআই উদ্বিগ্ন।

তিনি বলেন, গোটা বিশ্বে গণতন্ত্রের জন্য সোচ্ছার যুক্তরাষ্ট্র। কিন্তু পাকিস্তানে ভোট ডাকাতির বিষয়ে এখন নিশ্চুপ ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।

ইমরান খানের বরাত দিয়ে আসাদ কায়সার বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে আরেকবার গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকারকে মনে করিয়ে দিয়েছেন। পাকিস্তানে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। আমরা আইনের শাসন চাই, সাংবিধানিক শাসন চাই।

প্রসঙ্গত, পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে পাকিস্তান মুসলিম লিগ ও পিপিপি মিলে সরকার গঠন করছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা