শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মো আবু বক্কর সিদ্দিক,কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটি, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা বুধবার (৩১ জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ সানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য ফজলুল হক, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শেখ শফিউল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রামডাক্তার মিলন কুমার ঘোষসহ বিজিবি’র বিভিন্ন ক্যাম্পের নায়েক সুবেদার ও সুবেদারবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বালি ও মাটি বহনকারী অবৈধ ডাম্পার চলাচল নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণে সীমান্তে কঠোর নজরদারি, চুরি ও ডাকাতি বন্ধে টহল জোরদার, সরকারি জায়গা অবৈধ দখল বন্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন