বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয় পরিদর্শনে ওসি

সাতক্ষীরার কালিগঞ্জে বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেন।

সেসময় ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন ওসি গোলাম মোস্তফা।

কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের বিট অফিসার এসআই মিলন বিশ্বাস।

‘বিট পুলিশিং, বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে ওসি গোলাম মোস্তফা বলেন, ‘যেকোনো প্রয়োজনে ফোন করলে আপনার দুয়ারে পুলিশ পৌঁছে যাবে। পুলিশ রাষ্ট্রীয় ও পেশাগত দায়িত্ব পালনের সর্বোত্তম সেবা দিতে চাই। এ জন্য সকলের সহযোগিতাও প্রয়োজন। মাদক-বাল্যবিবাহ-ইভটিজিং বন্ধ ও যেকোন অপরাধ নির্মুলে পুলিশকে সহযোগিতা করুন।’

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুরে স্বেচ্ছাশ্রমে দুটি সড়ক সংস্কার করেছেন স্থানীয়বিস্তারিত পড়ুন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত