শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ইসলামী ছাত্রশিবির পশ্চিম আদর্শ থানা শাখার কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পশ্চিম আদর্শ থানা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার ১১ জানুয়ারি ২০২৬ তারিখে কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সম্পন্ন হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ পশ্চিম আদর্শ থানা শাখার সেক্রেটারি সাদ বিন জাফর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নতুন কার্যালয় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন।
তিনি বলেন, শিক্ষাঙ্গনে আদর্শবান, সৎ ও দেশপ্রেমিক শিক্ষার্থী গড়ে তুলতে ছাত্রশিবির নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ এবং জেলা দাওয়াহ সম্পাদক হাফেজ সোহরাব হোসেন। তারা শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ছাত্রশিবিরের ভূমিকা আরও সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান বিরোধের শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধানের আহ্বানবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত