সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্য সেবা পেয়ে রুগীরা খুশি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষেরা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে ফ্রী স্বাস্থ্য সেবা পেয়ে খুশি।

কালিগঞ্জ উপজেলা পাইলট প্রকল্পের অধীনে ও অর্ণব হিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিম শাহরিয়ারের বাস্তবায়নে ও কৃষ্ণনগর ডাক্তার লাইভ এজেন্ট টিমের পরিচালনায় টেলিমেডিসিন বা ভিডিও কলে সেবার প্রদান করা হয়েছে। যা ভিডিও কলে রোগীরা বাসায় বসে ঢাকার স্বনামধন্য চিকিৎসকদের কাছ থেকে স্বল্প সময়ে অল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিতে পারবে।

তারই ধারাবিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টা থেকে রাত্র ৮ টা পর্যন্ত উপজেলার কৃষ্ণনগর ইউপিতে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এ বিষয়ে নির্বাহী পরিচালক সেলিম শাহরিয়ার বলেন মেডিকেল ক্যাম্প ঢাকার প্রতিষ্ঠিত হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ অনলাইনের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিয়েছেন। এটি কৃষ্ণনগর ইউনিয়নের জননী মেডিকেল হল, তাসকিয়া ফার্মেসী ও জামিলা ফার্মেসীতে প্রায় তিন শতাধিক রুগি স্বাস্থ্য সেবা এবং ব্যবস্থাপত্র নিয়েছে।

স্বাস্থ্য সেবা গ্রহণকারী কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায় বাসায় বসে ঢাকার স্বনামধন্য হাসপাতালের ডাক্তারদের থেকে স্বাস্থ্যসেবা পেয়ে তারা অনেক খুশি।

তারা আরো বলেন সময় ও পরিশ্রম দুটোই কম হচ্ছে এবং স্বল্প সময়ে ব্যবস্থাপত্র নিয়ে নিকটস্থ যে কোন ফার্মেসি থেকে ঔষধ কিনে নিতে পারবো।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য সেবা পরিচালনায় নিয়োজিত ছিলেন, ডাক্তার লাইফ এজেন্ট চাম্পাফুল টিম লিডার সাদী হাসান, ডাক্তার লাইভ এজেন্ট কৃষ্ণনগর টিম লিডার গ্রাম্য ডাক্তার সালাউদ্দীন, নাছির উল্লাহ, ফার্মাসিস্ট নুর আহাম্মদ, শাহজালাল, নূর মোহাম্মদ, ফার্মাসিস্ট মাহমুদুল হাসান, ফার্মাসিস্ট ইসরাফিল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি

রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন