শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামায়াত নেতা খোরশেদ আলম

সাতক্ষীরা শহরের কামালনগর বিল অঞ্চলে বাংলাদেশের জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে গরিব, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রুবার ২৪ জানুয়ারী সকালে শহরের কামালনগ লেকভিউর তুফানকনভেশান সেন্টারে শীতবস্ত বিতরণ করা হয়। ০৮ নং ওয়ার্ড জামায়াতের আমীর শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারী জয়নাল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী জেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী মোঃ আবু তালেবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন হাদিছের আলোকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চায়। যেখানে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, সুদ, ঘুষ ইত্যাদির কোন স্থান নেই। আর এই কাজে সহযোগিতা হিসেবে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক কর্মসূচির অংশ হিসেবে সবসময়ই গরিব, অসহায়, দুঃস্থদের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। যারা এই কাজ বাস্তবায়নে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে তিনি ধন্যবাদ জানান।
এর আগে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের উদ্দেশ্যে নেতারা বলেন, পরিকল্পনার আলোকে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ও মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। নিজেদেরকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছেবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। ICTবিস্তারিত পড়ুন

এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন

  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু