রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে জমি দখলের চেষ্টা ও ফসল বিনষ্টের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর ও রঘুনাথপুর মৌজায় ফসলি জমি জবর দখল ও ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রঘুনাথপুর গ্রামের মো: জহুরুল ইসলামের স্ত্রী ভুক্তভোগী তানজিলা খাতুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় ১৪৫ ধারায় ব্যবস্থা গ্রহন ও অনধিকার প্রবেশের মাধ্যমে তার দখলি সম্পর্তিতে কোন প্রকার ক্ষতিসাধন বা বে-দখলের চেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আদালতে আরজি জানিয়েছেন।

চলতি মাসের ১৫ই জানুয়ারী ভুক্তভোগী তানজিলা খাতুনের আদালতে দেওয়া অভিযোগ সুত্রে জানা যায় তার পৈত্রিক ও মাতার ওয়ারেশ সুত্রে প্রাপ্ত রঘুনাথপুর মৌজার ১৩৯৮ খতিয়নের ১৬৭৯ দাগে ১.৩৭ শতাংশ ও কালিকাপুর (বড়) মৌজার ১৪৭৭ খতিয়ানের ৪২৬৯ দাগে ৩০ শতাংশ জমি দীর্ঘকাল যাবৎ ভোগদখল করে আসছিল কিন্তু বিগত ১৩ জানুয়ারী কালিকাপুর গ্রামের সামাদ সরদারের পুত্র সহিদ সরদার (২৬), বাকি ফকীরের পুত্র শাহীন ফকির (৩৫), রুহুল কুদ্দুসের পুত্র মাছুম বিল্লাহ (৪৬) ও অলিউল্লাহ (৪২), আবুল বিশ্বাসের পুত্র জহুর আলী (৬০), জহুর আলীর পুত্র আহাদ আলী বিশ্বাস (৪৫), অলিউল্লাহর পুত্র আজহারুল (২৪) উক্ত সম্পত্তিতে দা, লাঠি ও দেশি অস্ত্রসহ প্রবেশ করে সেখানে মৎস ঘেরের ক্ষতিসাধন ও সরিষা ক্ষেতে পানি উঠাইয়া বিনষ্ট করা সহ মৎস আহরন করে। ভুক্তভোগী তানজিলা ঘটনা স্থলে হাজির হয়ে তাদের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাকে খুন, গুম, সম্পত্তি দখল সহ বিভিন্ন হুমকি ধামকি ও আস্ফালন করতে করতে আহরনকৃত মাছ সহ ঘটনা স্থল ত্যাগ করে।

ভুক্তভোগীর স্বামী জহরুল ইসলাম জানান তাদের জমিতে চাষাবাদকৃত ফসল ও মাছসহ প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধন করেছে অভিযুক্তরা।

এ বিষয়ে তানজিলার আপন ভাই অভিযুক্ত শেখ অলিউল্লাহর কাছে জানতে চাইলে তিনি জানান তার বোনের অভিযোগ সঠিক নয়। তারা তাদের প্রাপ্য অংশ ভোগ দখল করতেছে এবং বিভিন্ন দাগ খতিয়ানের জমি দুই জায়গা থেকে ভোগ দখল করতে চাইলে তার অন্য বোনদের সাথে তানজিলার দখল নিয়ে বিরোধ তৈরি হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মধ্যস্ততার চেষ্টা করলেও তাদের বিচার তানজিলার মনোপুত না হওয়ায় এমন ভিত্তিহীন অভিযোগ দিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম