মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত-৩, হৃদরোগে একজনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সংঘর্ষ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেক্রেটারীর বাবা।
শুক্রবার দক্ষিণ কাশিবাটি জামে মসজিদে জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে।

নজরুল ইসলাম (৬০) নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

তিনি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের বাবা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজের পর স্থানীয় ইমরান আলীর ছেলে আব্দুল কালাম কথাকাটাকাটির এক পর্যায়ে একজনকে ধাক্কা দিলে মারামারির সুত্রপাত ঘটে। এসময় এক গ্রুপের লোকজন আবুল কালামকে মারপিট শুরু করলে কালামের ভাইয়েরা নওশের আলীর ছেলে শাহাজানকে মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়৷ এসময় নাজের আলীর ছেলে রস্তুম মোড়ল, সাঈদ মোড়ল আহত হয়।

সুত্র মতে, সম্প্রতি মসজিদের কমিটি কমিটি গঠন হয়। এতে ফজলুল রহমান সভাপতি ও মাহাবুবুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। একটি পক্ষ বিষয়টি মেনে নিতে পারেনি।

শুক্রবার স্থানীয় রজব আলী সরদার, বাপ্পি সরদার, রউফ সরদার, আনছার সরদার সমস্যা সমাধানের জন্য আসেন। কিন্তু একটি পক্ষ সরদারদের কমিটিতে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। এতে বিপত্তি বেধে যায়। শুরু হয় মারামারি।

এদিকে, সভাপতি ও সাধারণ সম্পাদকের উভয় গ্রæপের মধ্যে যখন মারপিট চলছিল তখন সেখানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের বাবা নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

কালিগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা