বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে বিদ্যুৎ স্পৃষ্টে মনিরুল ইসলাম নামে এক মোটর সাইকেল মেকানিকের করুন মৃত্যু হয়েছে।

নিহত মনিরুল ইসলাম (৪১) হোসেনপুর গ্রামের পল্লি চিকিৎসক শামছুর রহমান মোড়লের দ্বিতীয় পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে তার দোকানে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে রাস্তার উপর পড়ে থাকা বিদ্যুৎ লাইনের বিচ্ছিন্ন তার সরাতে গেলে বিচ্ছিন্ন তারটি বিদ্যুৎ লাইনের নিচে ডিস লাইনের তারের সাথে জড়িয়ে যায় এবং মনিরুল ইসলাম সজোরে টান দিলে বিদ্যুৎ এর বিচ্ছিন্ন তারটি পাঞ্চ করে উপরের বিদ্যুৎ লাইনের সাথে স্পর্শ করলেই সে বিদ্যুৎতায়িত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, মনিরুল বিদুৎতায়িত হলে মেইন লাইন বন্ধ করার জন্য একাধিকবার ফোন দিলেও বিদ্যুৎ অফিস ফোন রিসিভ করেনি।

কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

নিহত মনিরুল ইসলাম দীর্ঘদিন যাবত কৃষ্ণনগর বাজারে মোটর সাইকেল মেরামতের কাজ করত। তার আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার স্ত্রী, নবম ও তৃতীয় শ্রেণী পড়ুয়া দুই মেয়ে এবং ১৮ মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন