বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে লোডশেডিংয়ে চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে মারাত্বক লোডশেডিং হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। লোডশেডিং এর কবলে পড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজগঞ্জ অঞ্চলের বাসিন্দারা। গত রবিবার বিকালে বৃষ্টি শুরু হলেই শুরু হয় লোডশেডিং। প্রায় সারারাত বিদ্যুৎবিহীন অবস্থায় থাকে রাজগঞ্জ অঞ্চল।

দিনে লোডশেডিং কম হলেও সন্ধ্যা রাতে প্রতিদিন লোডশেডিং হচ্ছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাসহ রাজগঞ্জ অঞ্চলের সর্বস্তরের মানুষ।

রাজগঞ্জ বাজারের বাসিন্দা নাজমুল হাসান বলেন- গত কয়েক দিন ধরে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। প্রতিদিন সন্ধ্যার পর এক-দেড় ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে ছোট ছেলে-মেয়ে নিয়ে ভ্যাবসা গরমে খুব কষ্ঠ হচ্ছে।

রাজগঞ্জ এলাকার রাসেল রানাসহ কয়েকজন শিক্ষার্থী বলেন- করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদেড় বছর পর স্কুল খুলেছে। বেড়েছে লেখাপড়ার চাপ। এমন অবস্থায় রাজগঞ্জে প্রতিদিন রুটিন মাফিক লোডশেডিং চলছে। বিদ্যুতের জন্য রাজগঞ্জ বিদ্যুৎ অফিসে বারবার ফোন দিলেও রিসিভ করে না। কোনো কারণ ছাড়ায় ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং হচ্ছে রাজগঞ্জ অঞ্চলে।

রাজগঞ্জ এলাকার কয়েকজন অভিভাবক বলেন- যেভাবে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের লেখাপড়ার চরম ক্ষতি হবে। কারণ প্রত্যেক শিক্ষার্থীরা সন্ধ্যায় পড়ার টেবিলে বসে। ঠিক সেই সময় বিদ্যুৎ থাকে না।

দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এখন লেখাপড়ার চাপ আছে। সামনে পরীক্ষাও হতে পারে। এজন্য শিক্ষার্থীরা প্রস্তুতিও নিচ্ছে। বিদ্যুতের লোডশেডিং এভাবে চলতে থাকলে লেখাপড়ায় ভাটা পড়বে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!