রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের বিপ্লব রায় ও স্বপন রায়ের প্রতারণার প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে একাধিক ব্যক্তির পাওনা টাকা না দিয়ে প্রতারণার প্রতিবাদে বিপ্লব রায় ও স্বপন রায়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা ও ফতেপুর এলাকাবাসী।

শনিবার (১১ জানুয়ারী) দুপুরে উপজেলার বাঁশতলা বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আজগার আলী, ইসহাক হোসেন বাবু, হাফিজুর রহমান, মো: ইসারুল ইসলাম, মো: হানিফ হোসেন, সমাজ সেবক মোতাহার সরদার, কাজী সোহেল। তারা বলেন ফতেপুর গ্রামের কুড়োল রায়ের পুত্র স্বপন রায় ও তার পুত্র বিপ্লব রায়। পিতা পুত্র যোগসাজসে এলাকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বিভিন্ন উপায়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে বিগত ১ মাসের বেশি সময় আত্নগোপনে আছে। আমরা জানতে পারি তারা পিতা পুত্র ইতোমধ্যে হাতিয়ে নেওয়া অর্থ ভারতে পাচার করছে এবং আত্নগোপনে থেকে তাদের যে জমি-জমা আছে তা দালাল চক্রের মাধ্যমে বিক্রি করে স্থায়ী ভাবে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। স্থানীয় একটি দালাল চক্র তাদের এই অর্থ পাচার ও সম্পত্তি বিক্রিতে সহযোগীতা করছে। তারা প্রসাশনের সহযোগীতা প্রার্থনা করে দালাল চক্র ও ধুরন্ধর বিপ্লব রায়, স্বপন রায় কোনাভাবে যেন পালিয়ে যেতে না পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা পেতে কর্তৃপক্ষের আশু সু-দৃষ্টি প্রার্থনা করে দালাল চক্র প্রতিরোধে সচেতনদের এগিয়ে আসার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা