বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে জাতীয় শিক্ষা দিবসে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র‍্যালি ও দিন ব্যাপি নানান কর্মসূচির মধ্যে দিয়ে শিক্ষক দিবস উদযাপিত হয়েছে৷ এ সময় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়৷

“শিক্ষকের হাত ধরেই নিরন্তর শুরু হয় শিক্ষার রুপান্তর” শিক্ষকদের সন্মানে লেখা বিভিন্ন রঙ্গের প্রায় অর্ধ শতাধিক প্লাকার্ড হাতে নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি৷

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে আলোচনা সভায় গিয়ে শেষ হয়৷

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান বাপ্পির সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সারাবছরই আমাদের জীবনে তাঁরা থাকেন প্রবলভাবে। কখনও ভুল ধরিয়ে দেন, কখনও নতুন জিনিস শিখিয়ে দেন, কখনও বকুনি দেন, কখনও আবার স্নেহের সঙ্গে নিজের কাছে টেনে নেন। প্রত্যেকের জীবনেই শিক্ষকরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক দিবস হল সেই বিশেষ মানুষ-পথপ্রদর্শকদের আরও একবার শ্রদ্ধা জানানোর দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু রকেয়া মুনছুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, জেলা পরিষদ সদস্য কাজল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন