শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিনিধি দল। তারা জানিয়েছে, ভারত সরকার এখনও যদি এই বিষয়ে কোনো পদক্ষে না নেয়, তাহলে পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সংগঠনগুলোকে পদক্ষেপ নিতে হবে।

৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরের মুসলিম বাসিন্দাদের উপর আক্রমণ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন জাতিসংঘের প্রতিনিধি দল। আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি হয়েছে। সেদিন জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিনিধি দল এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরের মানুষের জীবন ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ভারত সরকারের এখনই সেখানকার মুসলিম নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা উচিত।

অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ না নিলে পরে পরিস্থিতি সামলানো মুশকিল হয়ে পড়বে। তখন বাধ্য হয়ে আন্তর্জাতিক সংগঠনকে হস্তক্ষেপ করতে হবে।

এবিষয়ে গত এক বছরে ওই প্রতিনিধি দলের তরফে তিন থেকে চারটি চিঠি দেওয়া হলেও ভারত সরকার তার কোনো জবাব দেয়নি বলে অভিযোগ।

প্রতিনিধি দল আরও জানিয়েছে যে, গত বছরের অক্টোবর থেকে জম্মু ও কাশ্মীরের মানবাধিকার কমিশন বন্ধ রয়েছে। এর ফলে প্রশাসন যখন তখন কাউকে আটক করলে বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটালেও তার জবাব চাওয়ার কেউ নেই।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন