শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘কিছু লোক রাতারাতি বিশাল বড়লোক, টেমস নদীর জোয়ারে বাংলাদেশে আন্দোলন হবে না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অবাক লাগে কিছু লোক রাতারাতি বিশাল বড়লোক। ১৫ বছর আগেও তাদের দেখেছি এখনো দেখছি। মাঝে মাঝে ভাবি আর কত টাকা আর কত সম্পদ হলে এদের বেপরোয়া লোভ-লালসা থামবে। আর কত দুর্নীতি? এই দুর্নীতিবাজদের না বলতে হবে, মাদক ব্যবসায়ীদের না বলতে হবে, চরিত্রহীন লোকদের না বলতে হবে।’

বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘর হল রুমে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এখন সকাল বেলা ঘুম থেকে উঠলেই একটা গল্প মনে পড়ে যায়। প্রতিদিনই পত্রিকার পাতা খুললে, টেলিভিশনের স্ক্রল দেখলে একটা গল্প মনে পড়ে যায়। সে হল বিএনপি’র আন্দোলনের গল্প। বিএনপির আন্দোলনের গল্প। এখন আবার হাঁকডাক। মির্জা ফখরুল সাহেব হাঁকডাক দিচ্ছেন। উনি হাঁকডাক দিচ্ছেন দূরে টেমস নদীর পাড় থেকে ডাক আসছে। কিন্তু টেমস নদীর জোয়ারে তো বাংলাদেশে আন্দোলন হবে না। আজকে গল্পটা কি? তেরো বছর ধরে আন্দোলনের ডাক দিচ্ছে। ১৩ বছর। বছরে বছরে আন্দোলন। দিন যায়, মাস যায়, বছর যায়, আশায় আশায়। বিএনপির আন্দোলন, মরা গাঙ্গে আন্দোলনের জোয়ার আসে না। বিএনপির মরা গাঙ্গে ১৩ বছরেও আন্দোলনের জোয়ার আসেনি। সে জোয়ার কি আর আসবে? হাট ভেঙ্গে গেছে, বিএনপি’র এ ভাঙ্গা হাট আর জমবে না। শত হাঁকডাকেও জমবে না। কাজেই আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ আন্দোলন কি এবং কত প্রকার সেটা আওয়ামী লীগের চেয়েও বেশি বিএনপি জানে না। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করেই আজকের টানা ১৩ বছর ক্ষমতায়। ইনশাল্লাহ আওয়ামী লীগ শেখ হাসিনার সততার জন্য, উন্নয়নের জন্য, অর্জনের জন্য, দেশের মানুষের অপরিসীম আস্থার কারণে ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও আমরা বিজয় হব ইনশাআল্লাহ।’

শেখ হাসিনার উন্নয়নের কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সততা ও সাহসিকতাই হচ্ছে শেখ হাসিনার ম্যাজিক।

এসময় ভালো লোকদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই মেধাবী, সৎ ও চরিত্রবান সুনাগরিকদের রাজনীতিতে আসতে হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, টেমস নদীর পাড় থেকে আসা বার্তায় দেশে আন্দোলনের হাঁক-ডাক দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বিএনপির ভাঙ্গাহাট আর জমবে না বলে মন্তব্য করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন