কুমিল্লায় বাসে আগুন: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু


কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বাসে আগুনের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার (৬৫) চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হলো।
রোববার (২১ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় শামসুন্নাহারের মৃত্যু হয়।
গত ১১ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা ঢাকা থেকে মতলবগামী বাসে আগুনের ঘটনায় ঘটনাস্থলে দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৬৫) ও বন্যাকান্দি গ্রামের সাইফুলের শিশু পুত্র শাফিন (৫) নিহত হয়।
ওই ঘটনায় আরও প্রায় ১৪ জন গুরুতর অগ্নিদগ্ধ হন, যাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তাদের মধ্যে দগ্ধ গোলামুর রহমান (৭৫) চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ সোমবার মারা যান এবং গুরুতর দগ্ধ অবস্থায় শামসুন্নাহারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়। রোববার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন


