বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেঁড়াগাছিতে এড.কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চান্দুড়িয়ার জয়লাভ

কলারোয়ার কেঁড়াগাছিতে এড. কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৫ম খেলায় ২–১ গোলে বাকাল প্রোমো লিমিটেড কে হারিয়ে চান্দুড়িয়া সীমান্ত সম্প্রতি সংঘ জয়লাভ করেছে।

শনিবার(১৯শে নভেম্বর) বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউণ্ডের ৫ম খেলায় বাকাল বনাম চান্দুড়িয়া অংশ গ্রহন করে, খেলা শুরুর ৫ মিনিটে বাকাল ফুটবল একাদশের ৩ নম্বর জার্সিধারী খেলোয়ার অপু একটি গোল করে দলকে এগিয়ে নেন, ১৫ মিনিটে চান্দুড়িয়ার ১0 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুন্না গোল করে সমতা ফিরিয়ে বিরতিতে যায়।

বিরতির পর উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা করতে থাকে,খেলার একেবারে অন্তিম মুহূর্তে চান্দুড়িয়ার ৭ জার্সিধারী খেলোয়ার নুরনবী গোল করে ব‍্যাবধান বাড়ান রেফারির শেষ বাঁশি বাজায় আর কোন গোল না হওয়ায় ২-১ গোলে জয়লাভ করে চান্দুড়িয়া সীমান্ত সম্প্রতি সংঘ স্পোর্টিং ক্লাব। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন, রাশেদ তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও রুহুল আমিন। ধারাভাষ‍্য প্রদান করেন তৌহিদুজ্জামান। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় চান্দুড়িয়ার রাতিল।

বিপুলসংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভূট্রোলাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন,মেম্বর ইয়ার আলী,মুনছুর আলী বিশ্বাস,আঃগফুর, মহিদুল ইসলাম,মাষ্টার আতিয়ার রহমান,জিল্লু রহমান প্রমুখ ।
রবিবার একই মাঠে সনাতন কাটি বনাম ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা