মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে প্রধানমন্ত্রী’র ছবি সম্বলিত তোরণ ভাংচুর

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ২৪ নভেম্বর যশোরে আগমন উপলক্ষে মণিরামপুরে নির্মাণকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজিব ওয়াজেদ জয়-এর ছবি সম্বলিত তোরণ ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ নভেম্বর-২০২২) রাতের কোনো একসময় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই নির্মাণকৃত তোরণ ভাংচুর করা হয়। এ তোরণ ভাংচুরের ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানাযায়- যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌরশহরস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এস এম ইয়াকুব আলীর সৌজন্যে এ তোরণ নির্মাণ করা হয়। শুক্রবার রাতের কোন একসময় এটি ভাংচুর করে কে বা কারা। প্রধানমন্ত্রীর যশোরে আগমন উপলক্ষে নির্মানকৃত তোরণটি ভাংচুরের বিষয় নিয়ে দলীয় নেতামকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন- অবশ্য বিষয়টি নিন্দনীয়। তিনি আরও বলেন- প্রধানমন্ত্রীর আগমনে যারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এহেন কর্মকান্ড করেছেন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে এস এম ইয়াকুব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন- এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন- পৌরশহরের উত্তরমাথায় ভাংচুরকৃত এ তোরণটি ছাড়া আরও একটি তোরণ নির্মাণ করাকালে একটি পক্ষ বাঁধা দেয়। এটি তাদের কাজ বলে তিনি দাবি করেন।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান তোরণ ভাংচুরের বিষয়ে বলেন- রাতে সড়ক দিয়ে গাড়ি চলাচলের সময় তোরণটি বেঁকে গেছে। পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েও বিষয়টি তদন্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ বা সাধারন ডায়েরী হয়নি।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা