বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে পরিত্রাণ এর উদ্যোগে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

এস আর সাঈদ ও সোহেল পারভেজ, কেশবপুর: “বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক” দিবসটির এবারের প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ-২০২৫ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে ও বাংলাদেশ দলিত পরিষদের অংশগ্রহণে পৌরশহরের শহীদ দৌলত বিশ্বাস সড়কে ওই মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলার শাখার সভাপতি সুজন কুমার দাসের সভাপতিত্বে ও পরিত্রান এর প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকারের সঞ্চালনায়
বক্তৃতা করেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের প্রতিনিধি মিরাজুল ইসলাম, মাসফি চৌধুরী অরিন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কেশবপুর উপজেলার সহ-সভাপতি অসীম সরকার, বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সম্পাদক মিলন দাস, সহ-সম্পাদক শংকর দাস, পরিত্রাণ এর ফিল্ড ভলেন্টিয়ার সুমন দাস, সমাজকর্মী তপন বালা, সুফিয়া পারভিন শিখা প্রমূখ।
মানববন্ধনে দেশব্যাপী অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষন।

নির্যাতন ও হত্যা এবং সম্প্রতি কেশবপুর পৌরশহরের সাহাপাড়া খ্রিস্টান মিশনের হোস্টেলে আদিবাসী রাজেরুং ত্রিপুরা নামে ৯ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়াও দলিত জনগোষ্ঠীর ভূমিহীনদের মাঝে সরকারি জমি বন্দোবস্ত, জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলিত নারীদের জন্য বরাদ্দ, অনতিবিলম্বে বৈষম্য বিলোপ আইন প্রয়োজনীয় সংস্কার পাশ করে দলিত জনগোষ্ঠীর সাংবিধানিক মর্যাদা রক্ষা করতে হবে।

দলিত সম্প্রদায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। মানববন্ধন ও র‌্যালিতে উপজেলার বিভিন্ন এলাকার দলিত সম্প্রদায়ের প্রায় দেড় শতাধিক নারীপুরুষ অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা