সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন এ্যাসিল্যান্ড ইরুফা সুলতানা

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রাম রোধে লকডাউন চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা একটি বাল্যবিবাহ বন্ধ করেছেন।

বুধবার দুপুরে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের আনিছুর রহমান তার স্কুল পড়ুয়া কন্যা (১৫) এর বাল্যবিবাহের আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা মাদারডাঙ্গা গ্রামের আনিছুর রহমানের বাড়িতে হাজির হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় তিনি মেয়েকে বাল্যবিবাহ দেবেন না এই শর্তে মেয়ের পিতার নিকট থেকে মুচেলকা গ্রহণ করেন এবং লোক সমাগমের মাধ্যমে বাল্যবিবাহের আয়োজন করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের পরিবারের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভিজিএফ কার্ডের চাউল বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ক্ষুদামুক্ত দেশগড়ার লক্ষে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে ২শত ৪৩ ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।


বুধবার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ চত্তরে ২শত ৪৩ ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করেন গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব।
বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের সচিব মোখলেছুর রহমান, প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খান, ইউপি সদস্য এস এম আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য মোজাহারুল ইসলাম, ইউপি সদস্য আফজাল হোসেন প্রমুখ।

ভ্রাম্যমান আদালতে ৬ জনকে জরিমানা

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রাম রোধে লকডাউন চলাকালে সরকারী বিধি নিষেধ না মানায় বুধবার ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ জনকে জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা।


ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, করোনা ভাইরাস সংক্রাম রোধে বিধি নিষেধ না মানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে কেশবপুর বাজার, পাঁজিয়া বাজার, কলাগাছি বাজার ও কাটাখালি বাজারে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬ জনের নিকট থেকে ১০ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত