বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে সন্ত্রাসী হামলায় মারাত্মক  আহত নুরুজ্জামানকে খুলনায় রেফার

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত নুরুজ্জামানকে খুলনায় রেফার্ট করা হয়েছে।
কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, পূর্ব শত্রæতার জের ধরে উপজেলার সরফাবাদ (দক্ষিণপাড়া) গ্রামের গোলাম রসুল ওরফে আলিফ (২৩) ও আব্দুস সালম মোড়ল (৪২) এবং মির্জাপুর গ্রামের হাবিবুর রহমান (৪২) বুধবার সকাল ৮টার দিকে হাবিবের চায়ের দোকানের সামনে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মির্জাপুর গ্রামের আঃ করিম মোড়লের পূত্র নুরুজ্জামান (৩৫) এর উপর অতর্কিত হামলা চালায়। গোলাম রসুল ওরফে আলিফ তার হাতে থাকা ধারালো দা দিয়ে নুরুজ্জামানের মাথায় সজোরে কোপ মারলে সে মাটিতে লুটে পড়ে। এসময় আব্দুস সালাম মোড়ল ও হাবিবুর রহমান ইটদিয়ে নুরুজ্জামানের দুইপায়ের গোড়ালী এবং শরীরের বিভিন্ন স্থানে সজোরে আঘাত করে। এলাকাবাসি মারাতœক আহতাবস্থায় নুরুজ্জামানকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর