মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পড়ুন আরো খবর..

কেশবপুরে ১৮ জন গ্রামপুলিশ পেলো বাইসাইকেল

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও এলজিএসপি প্রকল্পের আওতায় সোমবার দুপুরে ১৮ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে ১৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) হুসাইন শওকত।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা প্রমুখ।

করোনা প্রতিরোধে ১৮ জনকে জরিমানা

যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ অমান্য করে মাস্ক না পরার অপরাধে সোমবার দুপুরে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতে ১৮ ব্যক্তিকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এবং সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের ব্যবসায়ী আলতাপোল এলাকার আব্দুল মালেককে ১ হাজার, মশিয়ার রহমানকে ১ হাজার, আক্তারুজ্জামানকে ১ হাজার ও আব্দুল আহাদকে ১ হাজার, কুশলদিয়া এলাকার নওয়াব আলীকে ১ হাজার, সরফাবাদ এলাকার বিল­াল হোসেনকে ১ হাজার, নজরুল ইসলামকে ২শ’ এবং মনিরুজ্জামানকে ২শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
অপর দিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া বাজার থেকে ১০ ব্যাক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন।

করোনায় আরো ১০ জন আক্রান্ত

যশোরের কেশবপুরে করোনা পরিস্থিতি ধিরে ধিরে ভয়াবহ আকার ধারণ করছে।
৩৯ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স সুত্রে জানা গেছে সোমবার কেশবপুর হাসপাতালে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের