সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ২২ শত শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ

যশোরের কেশবপুর পৌরসভার আয়োজনে করোনা ভাইরাস সংক্রামণ রোধে লকডাউনে ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে চাল এবং নগদ অর্থ দ্বারা ক্রয়কৃত ত্রাণ সামগ্রী এমপি শাহীন চাকলাদার এর সহযোগিতায় মোটর শ্রমিক, ভ্যান শ্রমিক, ইজিবাইক চালক ও চায়ের দোকানী-সহ ২২ শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

পৌরসভা চত্ত্বরে শনিবার ২২ শত পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ১ কেজি করে ডাউল, ১ কেজি করে আলু, ৫ শত গ্রাম করে তেল ও ১ কেজি করে লবণ বিতরণ করেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম।

এ সময় উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর সচিব মোশাররফ হোসেন, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ, পৌর কাউন্সিলর জিএম কবির হোসেন, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর কামাল খান, পৌর কাউন্সিলর আব্দুল হালিম, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর আছিয়া হালিম, পৌর কাউন্সিলর আসমা খলিল, পৌর কর্মচারী হাবিবুর রহমান, মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, সদস্য মেহেদি হাসান সুমন, সদস্য নার্গিস পারভীন প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৫ হাজার পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত পৌরসভায় ৪ হাজার ৬ শত ২১ টি ভিজিএফ কার্ড এবং কেশবপুরের এমপি শাহীন চাকলাদারের নির্দেশনায় পৌরসভার নিজস্ব অর্থায়নে ৩ শত ৭৯ টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। ৬নং ওয়ার্ডে চাউল বিতরণকালে প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, ১নং ওয়ার্ডে চাউল বিতরণকালে পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, ২নং ওয়ার্ডে চাউল বিতরণকালে পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, ৩ নং ওয়ার্ডে চাউল বিতরণকালে পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, ৪ নং ওয়ার্ডে চাউল বিতরণকালে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, ৫নং ওয়ার্ডে চাউল বিতরণকালে পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, ৭ নং ওয়ার্ডে চাউল বিতরণকালে পৌর কাউন্সিলর কামাল খান ও ৭ নং ওয়ার্ডে চাউল বিতরণকালে পৌর কাউন্সিলর আব্দুল হালিম উপস্থিত ছিলেন। তাছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর খাদিজা খাতুন, আসমা খলিল ও আছিয়া হালিম স্ব স্ব এলাকায় উপস্থিত ছিলেন।

অপরদিকে কেশবপুর পৌরসভার উদ্যোগে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্ধ হতে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে ক্ষতিগ্রস্থ চায়ের দোকানী, লন্ডী ব্যাবসায়ী, ফুটপালীশ ৬শত শ্রমিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী চাউল-ডাউল বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

এছাড়াও করোনা ভাইরাসে আক্রন্ত লকডাউন কৃত প্রায় ৪ শত পরিবারে মাঝে চাউল, ডাউল, তেল, আলু পেয়াজ ও শাক সবজী বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের