বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ২৩ জুন হতে একসপ্তাহ লকডাউন ঘোষণা

যশোরের কেশবপুরে করোনায় আক্রান্ত হয়ে কয়েকজন ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন। সংক্রমণ বেড়েই যাচ্ছে।

এরই প্রেক্ষিতে উপজেলায় ২৩ জুন হতে ৩০ জুন পর্যন্ত একসপ্তাহ লকডাউন ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন।

কেশবপুর উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় ৬ জনের মৃত্যু হওয়ায় মঙ্গলবার সকালে উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান সুধীসমাজ ও সাংবাদিদের সমন্বয় উপজেলা পরিষদ সভাকক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমা) ইরুফা সুলতানা, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, সমাজ সেবা অফিসার মো. তরিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তি প্রমুখ।

সভায় কেশবপুর উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নেওয়া ২৩ জুন হতে ৩০ জুন পর্যন্ত একসপ্তাহ লকডাউন ঘোষণা দেয়া হয়েছে।
সভায় জানানো হয়, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বের হবে না। বিশেষ প্রয়োজনে চলাচলকারী সকল পথচারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামুলক। কেশবপুর পৌরসভায় সকল হোটেল রেস্তোরাঁ সহ চায়ের দোকান বন্ধ থাকবে। কোন প্রকার কোথাও ক্রামবোর্ড খেলা যাবে না। জরুরি প্রয়োজনে কাঁচা মালের দোকান সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পযন্ত খোলা থাকবে। তবে ডাক্তারি চেম্বার ও ঔষধের দোকান খোলা থাকবে।
বিশেষ করে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন ও বাগদাহ গ্রামকে লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘লকডাউন চলাকালে সকল প্রকার স্বাস্থ্য বিধিনিষেধের উপর গুরুত্ব দেওয়া হবে। প্রয়োজনে লকডাউন চলাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানার উপর গুরুত্ব দেওয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত