সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের মঙ্গলকোটে টিকাদানের রেজিষ্ট্রেশন করে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে অনলাইনে করোনা  টিকাদান রেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুর“ করেছে। ইউনিয়নে যারা টিকা গ্রহন করার জন্য আগ্রহী তারা এই সেন্টারে এসে নির্বিঘ্নে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। মঙ্গলকোট ইউনিয়নের প্রধান কেন্দ্রস্থল মঙ্গলকোট বাজারে অনলাইনে করোনা  টিকাদান  রেজিস্ট্রেশন কেন্দ্রটি সোমবার স্থাপন করা হয়েছে।

 
মঙ্গলকোট ইউনিয়নে ক্যাম্পেইন কার্যক্রমে অংশগ্রহণ করেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোক্তার আলী মোড়ল, যুগ্ন আহবায়ক শেখ আসাদুজ্জামান আসাদ, মঙ্গলকোট ইউনিয়নে আওয়ামী যুবলীগ নেতা ইউসুফ খান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা শেখ আবু সাঈদ, শহীদুজ্জামান শহীদ, রবিউল ইসলাম, ইমরান গাজী প্রমুখ।

 
কোভিড-১৯  টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে আাসা রামকৃষ্ণপুর গ্রামের মুসলিমা বেগম বলেন, আগে মনে করতাম আমি ভাল মানুষ টিকা দিতে হবে কেন?  এখন দেখছি আমার চেয়ে ভাল ভাল মানুষ করোনায় মারা যাচ্ছে। তাই আমি চিন্তা করেছি করোনার টিকা দেব। টিকা দিতে গেলে আবার রেজিষ্ট্রেশন করতে হবে তাই আসলাম স্বেচ্ছাসেবক লীগের রেজিস্ট্রেশন ক্যাম্পে। আমার বাড়ীর আসে পাশে সকলকে বলেছি রেজিস্ট্রেশন করে টিকা নিতে।

মঙ্গলকোট গ্রামের জেহের আলী মোড়ল জানান, আগে ভেবছিলাম করোনার টিকা দিবনা কিন্তু এখন দেখছি প্রতিদিন আড়াই শো’র উপরে ভাল ভাল লোক করোনায় আক্রান্ত হয়ে খুব কষ্ঠ পেয়ে মারা যাচ্ছে। রেজিস্ট্রেশন করতে যেয়ে কিসের সমস্যার কারণে একদিন ফিরে এসেছি।  তাই আমার বাড়ীর পাশে সেচ্ছাসেবক লীগের শেখ আবু সাঈদ টিকা দেবার ব্যবস্থা করে দেছে।

 
কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফ্ফার জানান, উপজেলার সকল ইউনিয়নে রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের নির্দেশ দিয়েছি। আমাদের সংগঠনের নিজ উদ্যোগে করোনা টিকা দেওয়ার জন্য প্রচার প্রচারণা করাছি সেই সাথে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক