বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ই ভরসা ভারতের

বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। এরপর থেকেই দলের বাইরে চলে যান ভারতের সাবেক এই ক্রিকেটার। কিন্তু কোচ হিসেবে আবার সেই রাহুল দ্রাবিড়কেই চায় ভারতীয় ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। যে কারণে করতে চায় চুক্তি নবায়ন।

আর চাইবেই না কেন? ২ বছর আগে কোচ হিসেবে দ্রাবিড়ের যোগ দেওয়ার পর থেকে একে একে সফলতা আসতে থাকে টিম ভারতের। বিশ্বকাপে টানা ১০ ম্যাচে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে ভারত। যদিও ফাইনালে ম্যাচে ভারত হেরে গেছে, তবু সমালোচনা নেই রাহুল দ্রাবিড়ের।

গত সপ্তাহে দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। জানা গেছে, ওই সভায় দ্রাবিড়কে আরও দুই বছরের জন্য কোচের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

সেই চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। তবে যদি বিসিসিআইয়ের প্রস্তাবে দ্রাবিড় সাড়া দেয়, তাহলে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে নতুন মেয়াদে শুরু হবে তার।

এদিকে গুঞ্জন শোনা গেছে, দ্রাবিড়কে পরামর্শক হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে দেশটির ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস। আরেক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস নাকি তাঁর সঙ্গে আলোচনা করছে। আসলে রাহুল নিজে কী চান, সেটি এখনো কাউকে জানাননি।

২০২১ সালে নভেম্বরে ২ বছর মেয়াদে ভারতের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিয়োগ দেয় বিসিসিআই। এই সময়ে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ জিতেছে। এছাড়া আন্তার্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাংকিংয়ে তিন ফরম্যাটেই ভারতকে শীর্ষে তুলেছেন দ্রাবিড়।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় এক ভয়ংকর ঘটনা উদ্‌ঘাটন করেছে পুলিশ। ধর্মীয়বিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের