মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোন অন্যায়কারীর জায়গা চাপড়ার মাটিতে হবে না: গাউসুল হোসেন

নিজস্ব প্রতিনিধি: চাপড়ার মাটিতে কোন অন্যায়কারী জায়গা হবে না। বিগত আওয়ামী লীগের শাসন আমলে আশাশুনি উপজেলার চাপড়াকে যারা উত্তপ্ত করেছে তাদের আজ শাস্তির মুখোমুখি হতে হবে। সময় বদলেছে সব কিছু হিসাবে দিতে হবে।
মঙ্গলবার(২০ আগস্ট) বিকালে চাপড়ায় স্থানীয় জনগনের সাথে মত বিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী গাউসুল হোসেন রাজ এসব কথা বলেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা পর গাউসুল হোসেন তার চাপড়ার নিজস্ব অফিসে এলাকাবাসীর সাথে মত বিনিময় কালে এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এসময় রাজ বলেন, পাপ কখনো বাপকে ছাড়ে না, শুধু সময়ের অপেক্ষা। ২০১৬ সালে উপজেলা চেয়ারম্যান আমার হ্যাচারি থেকে পোনা নিয়েছিল এখনো ২ লক্ষ ৬৪ হাজার টাকা তার কাছে পাবো,টাকাতো দেইনি আবার টাকা চাওয়ার কারনে আমার ঘের দখল করে নিয়েছিল। চুই বেড়িয়া বেড়ি বাধ ভেঙ্গে গেলে সেখানে সংস্কারের সময় উপজেলা চেয়ারম্যান মুস্তাকিম টাকা ধার নিয়েছিলেন তার মধ্যে এক লক্ষ টাকা এখনো আমাকে ফেরত দেয়নি। তিনি তার পাওনা টাকা ফেরত সহ ঘের লুটপাটের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা।
তিনি বলেন, আমার সাথে যদি এমন করতে পারে তাহলে সাধারণ মানুষের সাথে কি করেছে তা একবার ভেবে দেখেন। এলাকার বহু মানুষের জমি নিয়ে তিনি ঘের করেন কিন্তু ঠিক মত হারির টাকা দেন না।
গাউসুল হোসেন রাজ আরো বলেন, আমি ব্যক্তিগত ভাবে চাপড়া তথা আশাশুনি উপজেলা বাসীর সেবা করে যাচ্ছি। আগামী দিন গুলোতে একই ভাবে উপজেলা বাসীর সেবক হিসেবে আপনাদের পাশে থাকবে চাই।
মতবিনিময় সভার শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া।
এসময় মহিউদ্দিন আহমেদ,মাহবুবুর রহমান মাবু, হাজী দবির উদ্দীন, আনিসুর রহমান আনিচ, মনিরুল ইসলাম বাবু, আসলাম, মহিবুল্লাহ, বিলু, কাজল, স্বজলসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী