বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোন সংখ্যাগুরু-সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি : সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে দূর্গা পূজা উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা করেছেন বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার (২ অক্টোবর) দুপুরে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরেন্দ্র নাথ রায় ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রায়।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিব বলেন, ‘বাংলাদেশে কোন সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কেউ নেই। আমরা সবাই মানুষ, আমরা সবাই বাংলাদেশি। সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম এবং আমার জীবন দিয়ে হলেও থাকবো। আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করবেন। কেউ অনৈতিক অপ্রতিকর ঘটনার সৃষ্টি করলে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করবো।’

অনুষ্ঠানে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান