রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃ তাসলিমা খাতুন দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসা, কেমোথেরাপি ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

তাসলিমা খাতুন ঝাঁপা আলিম মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট এবং তার পিতা মোঃ বজলুর রহমান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে- দীর্ঘদিন ধরে তিনি মারাত্মক ক্যানসার রোগে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রোগ নিরাময়ের জন্য দ্রুত উন্নত চিকিৎসা গ্রহণের পাশাপাশি ব্যয়বহুল কেমোথেরাপি ও প্রয়োজনীয় অস্ত্রোপচার করানো জরুরি।

পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হওয়া সত্ত্বেও তাসলিমার চিকিৎসা চালিয়ে যেতে এ পর্যন্ত নিজেদের জমানো অর্থ ও ধারদেনা করে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় করেছে। কিন্তু দীর্ঘদিনের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি এখন আর্থিকভাবে চরম সংকটে পড়েছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় অর্থ তাদের হাতে নেই।

এ অবস্থায় তাসলিমার জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই তার চিকিৎসায় সহায়তার জন্য সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক হৃদয়ের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তারা বলেন- একজন অসহায় ক্যানসার আক্রান্ত মানুষের চিকিৎসায় সামান্য সহযোগিতাও তার জীবনে বড় আশার আলো হয়ে উঠতে পারে। তাই যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা দিয়ে তাসলিমার চিকিৎসা অব্যাহত রাখতে সহযোগিতা করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি