বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ক্রাইম পেট্রোল’ অভিনেতার রহস্যজনক মৃ*ত্যু

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নিতীন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৩৫ বছর। ভারতের জনপ্রিয় টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রোল’-এ অভিনয় করেছিলেন তিনি।

তরুণ এই অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত ভারতের বিনোদন দুনিয়া। তার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এখনও সেবিষয়ে নিশ্চিত করেনি কোনো পক্ষ। পরিচিতদের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, নিতীন আত্মহত্যা করে থাকতে পারেন।

উত্তর প্রদেশের আলীগড়ের ছেলে নিতীন একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি-২’ বিজয়ী নিতীন ওই শো থেকেই পরিচিতি পেয়েছিলেন। ‘স্পিলটস ভিলা’র সিজন পাঁচের বিজেতাও তিনি। এ ছাড়া ‘জিন্দেগি ডট কম’, ফ্রেন্ডস’সহ আরও বিভিন্ন শোতে ছিলেন তিনি।

২০২২ সালে টেলিভিশন শো ‘তেরা প্যায়ার হুঁ ম্যাঁয়’তে নিতীনকে শেষ দেখা গিয়েছিল। ভারতের বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে জানা গেছে, এই টেলিভিশন ধারাবাহিকে নিতীনের দুই সহশিল্পী সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তারাও বিস্তারিত কিছু জানাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিতীনের সহশিল্পী বিভূতি ঠাকুরের পোস্ট বলছে, নিতীন আত্মহত্যা করেছেন।

নিতীনের মৃত্যুর খবর পেয়ে ৭ নভেম্বর বৃহস্পতিবার তার বাবা আলিগড় থেকে মুম্বাইতে গেছেন। ছেলের মরদেহ আলীগড়ে নিয়ে যাবেন তিনি। সেখানেই এই তরুণ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির