মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শনিবার

নিজস্ব প্রতিনিধি : অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিজ্ঞানী ও শিক্ষা সংস্কারক, সমাজ ভাবনা সংগঠনের সব্যসাচী রূপকার, সাহিত্যক এবং সেবাধর্মী ও আধ্যাত্মবাদী মিশন ও আদর্শের প্রবক্তা, প্রয়োগবাদী সুফী দার্শনিক, সুলতানুল আউলিয়া হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর জন্মসার্ধশতবার্ষিকী (১৫০তম) উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর-২০২৩, শনিবার সকাল ৯:১৫ মিনিটে ঢাকাস্থ উত্তরার চালাবনে নলতা শরীফ কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন এতিমখানা প্লাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, মিলাদ শরীফ এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালের ট্রাস্টি আলহাজ্জ আক্তার মাসুদ রানা, বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক তানিয়া বখ্ত।

সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করবেন শাহ্ মখদম কলেজ, রাজশাহীর সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. তসিকুল ইসলাম রাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান।

উক্ত সভায় সভাপতিত্ব করবেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক-এমপি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া