শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নৌকার নির্বাচনী কার্যালয় উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয় উদ্বোধনকালে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রগতি জন্য আপনাদের মূল্যবান ভোট নৌকায় প্রদানের আহ্বান জানাচ্ছি। আপনাদের সন্তান হিসেবে আমাকে সেবা সুযোগ দিন। তিনি ঐক্যবদ্ধভাবে নৌকা বিজয়ের লক্ষ্যে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানান।

চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাহিদ হাসান, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, আবু সিদ্দিক, আব্দুর রউফ, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুজ্জামান মুন্না, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ প্রমুখ।

পরে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেনের সাথে মতবিনিময় করেন ফিরোজ আহম্মেদ স্বপন। এছাড়া নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বৃহস্পতিবার রাতে সুলতানপুর ও বয়ারডাঙ্গা বাজারে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে