রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি

কলারোয়া প্রতিনিধি: খুনি হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়া উপজেলা মোড়স্থ বাড়ি চত্বরে সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সেখান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাবেক এমপি হাবিবসহ চারজনকে কথিত মামলায় হাস্যকর ৭০ বছরের সাজাসহ অন্যান্য নেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে, তাদের নি:শর্ত মুক্তি চায়।
তারা আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে কলারোয়ায় শান্তিপূর্ণ ভাবে দলীয় কোন কর্মসূচি করতে দেয়নি স্বৈরাচারী হাসিনা সরকার। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সকল নেতাকর্মীকে শান্ত রাখার জন্য বারবার তাগিদ দিচ্ছি। তার মানে এই নয় যে, এই সুযোগে আওয়ামী সন্ত্রাসীরা কোন অপকর্ম অপতৎপরতা চালানোর চেষ্টা চালাবে। ১৫ আগস্ট যেনো আওয়ামী লীগের কোনো লোক শোক দিবস পালন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

উপজেলা বিএনপির সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক আবু জাফর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব মূসা কারীম, মনিরুজ্জামান, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল, সদস্য সচিব জিএম সোহেল প্রমুখ।

এসময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৌর ও ১২টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন