সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনাকে প্রথম হারের স্বাদ দিল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখেছে খুলনা টাইগার্স। শুক্রবার (১০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে তাদের ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ২৬ রানের মধ্যে ফর্মে থাকা উইলিয়াম বসিস্টো (৬) এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (১) উইকেট খুইয়ে বসে তারা।

চারে নেমে খুলনার ইনিংসকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন আফিফ হোসেন। প্রথমে ওপেনার মোহাম্মদ নাঈমের সঙ্গে ধীরগতির ৩৩ এবং পরে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ঝড়ো গতির ৩১ রানের দুটি জুটি গড়েন তিনি।

তবে নাইম ২৪ এবং আফিফ দলীয় সর্বোচ্চ ৩৩ রানে খুলনার স্পিনার সোহাগ গাজীর স্পিনজালে ধরা পড়েন। আর ১১ বলে ২ ছক্কায় ১৮ রান করা অঙ্কনকে সাজঘরের পথ চেনান জিম্বাবুইয়ান রায়ান বার্ল।

শেষদিকে ইমরুল কায়েস ১৭ এবং স্পিনার নাসুম আহমেদের ১৮ রানের দুটি ইনিংস খেললেও চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত তা কাজে আসেনি।

দুটি করে উইকেট নিয়ে তাসকিন আহমেদ, সোহাগ গাজী ও রায়ান বার্ল দুটি করে উইকেট নিয়ে খুলনার ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন। এর ফলে ১৯.৩ ওভারে ১৫০ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে দলটি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বি (২৫ বলে ৪১) এবং রায়ান বার্লের (২৯ বলে ৪৮*) ঝড়ো দুই ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান স্কোরবোর্ডে জমা করে রাজশাহী। খুলনার পক্ষে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন স্পিনার নাসুম।

এই জয়ের পরও পয়েন্ট টেবিলের পাঁচেই থাকছে রাজশাহী। পাঁচ ম্যাচে দলটির পয়েন্ট ৪। অন্যদিকে তিন ম্যাচ থেকে রাজশাহীর সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থাকায় টেবিলের চার নম্বরে অবস্থান করছে খুলনা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়ামবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা