সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার রূপসায় তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই,এই শ্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজন ১৭-১৯ মে ২০২৫ খুলনার রূপসা বিআরডিবি সভাকক্ষে ৩দিন ব্যপি তরুণ নেতৃত্ব বিকাশ বিষয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণে সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার ভূমিকা রাখার অঙ্গীকার করলেন রুপসার ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ। প্রশিক্ষণের উদ্বোধন করেন পিএফজি সদস্য মধুসোধন সেন।
প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসাবে ছিলেন দি-সদস্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এস.এম রাজু জবেদ ও তনুজা কামাল।
যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করে একটি উদার, অসস্প্রদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত মানিবক সমাজ ও রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রক্রিয়ায় রুপসা সদরের ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজ)’র সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩ দিনের প্রশিক্ষণে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হয় তার মধ্যে পরিচয়, সংস্কৃতি, অনুমানের ক্ষমতা, নাগরিকত্ব, কমিনিটি ও কাঠামো ব্যবস্থা গণতন্ত্র, দ্বন্ধ, সহিংসতা ও শান্তি, নেতৃত্ব, সংলাপ, যোগাযোগ ও শ্রবণ, সমেবত প্রত্যাশা কেমন বাংলাদেশ চাই, কমিনিটর সম্পৃক্ততা, সামাজিক উদ্যোগ পরিকল্পনা ও সেফ গার্ডিনিং।
প্রশিক্ষণ সমাপনী দিনে অংশগ্রহণকারীরা রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন সামাজিক কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
প্রশিক্ষণে মোট ১৬ জন ইয়ুথ অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক

খুলনায় মেস থেকে তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছেবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগবিস্তারিত পড়ুন

টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যে বার্তা এলো

ই-টিন (e-TIN) নিবন্ধন থাকলেই আয়কর রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫বিস্তারিত পড়ুন

  • ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
  • অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে
  • বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
  • চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হলেন ডা. শাহাদাত
  • এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট
  • নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে শাস্তি
  • টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
  • কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন