শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১৯২০০ বার কোরআন খতম

মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে বরাবরের মতোই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে খুলনা জেলা প্রশাসন।

এবার জাতির পিতার জন্মবার্ষিকীতে ১৯২০০বার কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খুলনায়।

শুধু তাই নয়, জেলা স্টেডিয়ামে ১৭ মার্চ আসরের নামাজ আদায়ের পর ৬৬৬৬ জন আলেমের সমন্বয়ে দোয়া ও বিশেষ মোনাজাত করা হবে।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘মুজিববর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ খুলনা জেলা স্টেডিয়ামে ৬ হাজার ৬৬৬জন আলেম, সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লি সমবেত হয়ে আসরের নামাজ আদায়পূর্বক দোয়া ও মোনাজাতে শরীক হবেন।

তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারপূর্বক খুলনা মহানগর ও উপজেলাসমূহের এক হাজার ৮০০ শিক্ষা প্রতিষ্ঠানের (প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা) শিশু শিক্ষার্থী ও এক হাজার ২০০ মসজিদে মুসল্লিসহ পাঁচ লক্ষাধিক লোক জুম অ্যাপের মাধ্যমে মূল অনুষ্ঠান প্রাঙ্গণের (খুলনা জেলা স্টেডিয়াম) সাথে সংযুক্ত হয়ে দোয়া ও মোনাজাতে শরীক হবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইউসুপ আলী, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, কেইউজে’র সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, কেএমপির অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী