শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গরুর পেটে মিলল ৬৫ কেজি প্লাস্টিক, ধাতব বর্জ্য!

গরুর পেটে থেকে কম্পক্ষে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেছেন চিকিৎসকরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে।

পরমেশ্বমরম নামে এক ব্যক্তি ৬ বছর ধরে গরুটি পালন করছিলেন। কিছু দিন আগে গরুটিকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য।

তিনি চিকিৎসককে জানান, গরু ঠিক মতো পানি খাচ্ছে না, খাওয়া-দাওয়াও বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা তখন গরুর বেশ কয়েকটি পরীক্ষা করেন। তখনই পাকস্থলীতে অদ্ভুত কিছু জিনিস নজরে আসে চিকিৎসকদের। তার পরই তারা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচার করে ওই গরুর পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেন চিকিৎসকরা। কীভাবে এতো প্লাস্টিক এবং ধাতব বর্জ্য পাকস্থলিতে জমে থাকার পর গরুটি বেঁচে ছিল তা ভেবেই বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

সংবাদমাধ্যমকে চিকিৎসকরা জানান, পেটের ভেতর বর্জ্যগুলো দলা পাকানো অবস্থায় ছিল। একটা বড় মণ্ড তৈরি হয়েছিল পাকস্থলীর ভেতর। আর সেগুলোর বিষক্রিয়ায় গরুর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। আর কিছু দিন এই অবস্থায় থাকলে মৃত্যুও হতে পারত গরুটির।
সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

একই রকম সংবাদ সমূহ

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানের নাগরিকরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতেরবিস্তারিত পড়ুন

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহামবিস্তারিত পড়ুন

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি