বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুরের টঙ্গীতে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র গায়েব, দুই পরিদর্শক বরখাস্ত

গাজীপুরের টঙ্গীতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষার্থীর উত্তরপত্র খোয়া যাওয়ার ঘটনায় দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ওই পরীক্ষা কেন্দ্র থেকে একটি উত্তরপত্র খোয়া যায়।

কেন্দ্র সূত্রে জানা যায়, টঙ্গী সাহাজ উদ্দিন সরকার স্কুল এণ্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ইমন। বৃহস্পতিবার তার রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে উত্তরপত্র গণনায় একটি কম পাওয়া যায়।

পরে সেটি খুঁজে না পেয়ে ওই উত্তরপত্রের পরীক্ষার্থীকে নগরের গাছা থানার বগারটেক এলাকার বাসা থেকে ডেকে কেন্দ্রে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে উত্তরপত্র পরীক্ষা হলে জমা দিয়েছে বলে জানায়।

কিন্তু এরপরও সন্দেহভাজন হিসেবে তাকে কেন্দ্রে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। পরে তার কলেজের শিক্ষকরা কেন্দ্রে গিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

এ ব্যাপারে টঙ্গী পাইলট স্কুল এণ্ড গার্লস কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আলাউদ্দিন মিয়া জানান, তার কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৮০ জন। বৃহস্পতিবার পরীক্ষা শেষে লিখিত পরীক্ষার উত্তরপত্র গণনায় মোট ৭৭৯টি পাওয়া যায়। একটি কক্ষে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা শেষে ৫১টি উত্তরপত্র পাওয়া যায়।

পরে খোয়া যাওয়া উত্তরপত্রের পরীক্ষার্থী ও তার অভিভাবককে বাড়ি থেকে খবর দিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সে উত্তরপত্র বাইরে নিয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে অস্বীকার করে এবং পরীক্ষা শেষে যথানিয়মে উত্তরপত্র জমা দিয়েই কেন্দ্র ত্যাগ করেছে বলে জানায়। ঘটনাটি শিক্ষাবোর্ডকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, উত্তরপত্র খোয়া যাওয়ার ঘটনায় ওই পরীক্ষা কেন্দ্রের দুই পরিদর্শক আতিউর রহমান ও মনিরা খানমকে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি পরিদর্শকের দায়িত্ব পালন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খোয়া যাওয়া উত্তরপত্র এবং দুই পরিদর্শকের বিষয়ে শিক্ষা বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদেরকে বিস্তারিত জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ