মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাস পাওয়ায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামী সরকার কতৃক দায়েরকৃত ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় কালিগঞ্জের কৃষ্ণনগরে আনন্দ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গ সংগঠন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি ও যুব দলের যৌথ উদ্যোগে মিছিলটি কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজারের ত্রিমুহুনী মোড়ে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলটিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আল মাহমুদ ছোট্রু, সদস্য সচিব মোস্তফা মাহমুদ, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি জিএম আফজাল হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল খালেক, আবুল কালাম গাজী, রেজাউল খা, মোস্তফা ঢালী, যুব দলের ইউনিয়ন আহবায়ক মো: আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক মতিউর রহমান, যুব নেতা আবুল হোসেন মধু, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আরাফাত হোসেন, ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি কর্মী-সমর্থকেরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান