সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস উদযাপন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৬ ডিসেম্বর, শুক্রবার গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত পাক হানাদারবাহিনী মুক্ত এই দিবসের আলোচনা সভায় বক্তারা অসাম্প্রদায়িক চেতনায় সুখী-সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কলারোয়ার মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলি, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলি বাবু, থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ খান, মোসলেম আলি, জাহাঙ্গীর আলম, হযরত আলি, ওয়াজেদ আলি, খাদেমুল ইসলাম, শহিদুল ইসালাম, আব্দুল রউফ, আব্দুল মজিদ, আমির আলি গাজী, আফতাব সরদার, ছাকার উদ্দিন গাজী, মইনুদ্দিন, রমজান আলি, ডা. ইব্রাহিম, মোসলেম হাজরা, সাংস্কৃতিক সংগঠক শিলা রানি হালদার, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোশতাক আহমেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, আসাদুজ্জামান আসাদ, সাইফুল্লাহ আজাদ, বিএম আফজাল হোসেন পলাশ, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ। এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় কলারোয়া ফুটবল ময়দান সংলগ্ন শহীদদের গণকবর ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণশেষে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে কলারোয়া প্রেস ক্লাবও গণকবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানসহ অভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন