সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেস ক্লাবের আয়োজনে ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেস ক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া প্রেস ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বক্তারা এক দেশ, এক জাতি হয়ে নতুন বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করা হয়। কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, অ্যাড. আব্দুল্লাহ আল হাবিব, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোশতাক আহমেদ, সাংবাদিক শামসুর রহমান লাল্টু, সাবেক ছাত্রদল নেতা খালিদ মঞ্জুর রোমেল । আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই আজম, এসআই রউফ, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, বিএম আফজাল হোসেন পলাশ, কাজী সিরাজ, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, অহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন। প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু, সোহাগ হোসেন, জাহাঙ্গীর হোসেন, শরিফুল ইসলাম, তাহফিমুল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে একাত্তরের শহীদ ও গত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র- জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় প্রেস ক্লাবের পক্ষ থেকে কলারোয়া ফুটবল ময়দান সংলগ্ন শহীদদের গণকবর ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণশেষে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন